দেবব্রত চৌধুরী লিটন

০৫ জুলাই, ২০১৬ ২০:১১

ঈদের দিনও সিলেটে বৃষ্টি হতে পারে

আষাঢ়ের শুরু থেকে সিলেটে প্রায় প্রতিদিনই থেমে থেমে বৃস্টি হচ্ছে। এতে ব্যাঘাত ঘটছে ইদের কেনাকাটায়। ঘুরমুখো মানুষও পড়েছেন বিপত্তিতে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিনও সিলেটে বৃষ্টি হতে পারে।

বাংলাদেশে বৃহস্পতিবার ইদ-উল ফিতর পালিত হবে। মঙ্গলবার দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ঈদ হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙলবার সারাদিনভরই নগরীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে, ঈদেদিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবু সাঈদ।  

বৃষ্টির কারনে রমজান মাসের শেষ সাপ্তাহে এসে বেড়েছে জনদুর্ভোগ। বৃষ্টির প্রভাব পরেছে নগরীর ঈদ বাজারে। মঙ্গলবার টানা বৃষ্টির কারনে নগরীর অনেক সড়কে জলাবদ্ধতারও সৃষ্টি হয়।

আপনার মন্তব্য

আলোচিত