০৬ জুলাই, ২০১৬ ১২:০৬
মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে শতাধিক পরিবার। আজ বুধবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামের একটি বাসায় ঈদের জামাতে নামাজ আদায় করেছেন তারা।
মৌলভীবাজারের বিভিন্ন এলাকা থেকে আসা নারী ও পুরুষরা অংশ নেন এ ঈদের জামাতে। এতে ইমামতি করেন উজাণ্ডির পীর সাহেব আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী। মৌলভীবাজারে আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর অনুসারীরা ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখেই এ ঈদের নামাজ আদায় করেন।
আপনার মন্তব্য