২০ মার্চ, ২০১৫ ২৩:৩৯
সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৭ দিনব্যাপী ৮ম বইমেলার উদ্বোধন হয়েছে শুক্রবার। সাহিত্য সংসদের সাবেক সভাপতি নজমুল হোসেন চৌধুরীর স্মৃতিতে উৎসর্গকৃত ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগীতায় আয়োজিত বইমেলার উদ্বোধন করেন সাহিত্য সংসদের সভাপতি ভাষা সৈনিক প্রফেসর মোঃ আব্দুল আজিজ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- বই মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু। বইয়ের মতো অমূল্য সম্পদ আর নেই। আমাদের সকলকে বই পড়ার অভ্যাস করতে হবে। আমাদের সমাজকে একটি জ্ঞানের সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে বইপাঠের বিকল্প নেই। বই না পড়ার কারণে সমাজ অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থ সমাজকে সুস্থ করার জন্য সকলকে বই পড়তে হবে।
নগরীর দরগাহ গেইটস্থ সাহিত্য সংসদের বইমেলা মঞ্চে এ ৮ম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
বইমেলা উপকমিটির সদস্য গল্পকার সেলিম আউয়ালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাহিত্য সংসদের সহ সভাপতি আব্দুল হামিদ মানিক, নজমুল হোসেন চৌধুরীর পুত্র এফআইভিডিবির নির্বাহী পরিচালক জেহিন আহমদ, কার্যকরী পরিষদের সদস্য প্রফেসর নন্দলাল শর্মা, সংসদের সহ সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
সাহিত্যকর্মী কবি আব্দুল কাদির জীবনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সাহিত্য সংসদের কার্যকরী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সদস্য কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের ব্যাবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সাহিত্য সংসদের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন, কোষাধ্যক্ষ অধ্যক্ষ ছয়ফুল করিম হায়াত, পাঠাগার সম্পাদক কবি নাজমুল আনসারী প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের সহ সভাপতি আবদুল বাসিত মোহাম্মদের সভাপতিত্বে ও মামুন হোসেন বিলালের পরিচালনায় অনুষ্ঠিত কবিতা পাঠের আসরে সন্ধ্যায় স্বরচিত কবিতা পাঠে যারা অংশ নেন সুফিয়া জমির ডেইজি, ধ্রুব গৌতম, রাজিব চৌধুরী, মাসুদা সিদ্দিকা রুহি, আমিনা শহিদ চৌধুরী মান্না, দেলওয়ার হোসেন দিলু, উম্মে নীলা, আতাউর রহমান বঙ্গী, নাইমা চৌধুরী, জান্নাতুল শুভ্রা মনি, মাহমুদ পারভেজ, আলমগীর চৌধুরী, আব্দুল কাদির জীবন, জালাল আহমেদ জয়, ফাহমিদা ইসলাম শিল্পি, ফারজানা ইসলাম বিউটি, মোঃ নুরুল ইসলাম, এহসানুল করিম কাওসার, জহির উদ্দিন, শেখ আহনাফ নাফি, লুৎফুর রহমান তুফায়েল, শারমিন সুলতানা পায়েল, লিমন শাহেনশাহ।
অনুষ্ঠানমালার শেষ পর্বে কৈতর সিলেটের আয়োজনে গীতিকার কাকন ফকিরের গানের আসর অনুষ্ঠিত হয়। গল্পকার সেলিম আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত গানের আসরে উদ্বোধন করেন প্রবীন গীতিকার কবি লাভলী চৌধুরী। গীতিকবি সাইয়িদ শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সিলেটের ডাকের ব্যাবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সাহিত্য সংসদের সহ সাধারণ সম্পাদক প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট কবি আব্দুস সাদেক লিপন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রদীপ পাল, হায়দার রুবেল, পলি প্রমুখ।
আপনার মন্তব্য