সিলেটটুডে ডেস্ক

২১ মার্চ, ২০১৫ ১১:৩০

শিশু সাঈদের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

স্কলার্সহোম শিবগঞ্জ শাখার অভিভাবকরা মানববন্ধনে এ দাবি করেন

শাহ মীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র আবু সাঈদকে অপহরণ করে খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্কলার্সহোম প্রিপারেটরী স্কুলের শিবগঞ্জ শাখার অভিভাবকরা। শনিবার সকালে নগরীর শিবগঞ্জে স্কুলের সামনে সিলেট-তামাবিল সড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, কয়েকজন মানুষ নামধারী নরপশু সামান্য কিছু টাকার লোভে নিষ্পাপ শিশু সাঈদকে অপহরণ করে নির্মমভাবে খুন করেছে। এ ঘটনায় প্রশাসন জড়িত কয়েকজনকে গ্রেফতার করলেও পলাতক রয়েছে আরো কয়েকজন। তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনগত প্রক্রিয়ায় ফাঁসির ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।

শিশু সাঈদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তারা বলেন, এভাবে যেন আর কোন মা-বাবার বুক খালি না হয়, এজন্য প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধনে অভিভাবকদের মধ্যে বক্তৃতা করেন সৈয়দ রুহুল আলম হাসান, মো. রহমত উল্লাহ, শাহানা খানম, সেলিনা হোসেন, হেনা আহমদ, মিনহাজুল নাহার, বন্দনা চন্দ, মো. সোরাব আলী, মো. মইনুল ইসলাম, সালাহ উদ্দিন আহমদ মামুন, হিরক দে পাপলু, ফারুক আহমদ, শংকর চক্রবর্তী, এটিএম ইয়াহিয়া, সাখাওয়াত হোসেন, কামাল হোসেন উজ্জ্বল, সাঈদী আহমদ সাঈদ, আবু তাহের, রউফ এ চৌধুরী ইমন, আবু সাঈদ, উজ্জ্বল আহমদ, সেলিম আহমদ, রাশেদুল হাসান, সুহেল আহমদ সাহেল, চয়ন চৌধুরী, তৌফিক এলাহী চৌধুরী সুমন, রলি দে, কৃষ্ণা চন্দ, চৈতি চক্রবর্তী, মমতাজ বেগম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত