নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০১৫ ১৬:৩২

চিকিৎসকের বাসা থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

সিলেট নগরীর তপোবন আবাসিক এলাকায় এক চিকিৎসকের বাসা থেকে গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুরিফা ওরফে সুফিয়া নামের ওই গৃহপরিচারিকা সিলেট  এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. এস এম আই এইচ জালালীর আখালিয়া তপোবন ১০০ নম্বর বাসায় কাজ করত। 

তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কালিয়াজুড়িতে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। 

লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই রবিউল হক মাসুম জানান, পুলিশ ডা. এস এম আই এইচ জালালীর বাসা থেকে গৃহকর্মী সুফিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। যে রুম থেকে সুফিয়ার লাশ উদ্ধার করা হয়েছে সেই রুম ভেতর দিক থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

আপনার মন্তব্য

আলোচিত