১২ জুলাই, ২০১৬ ১০:৩৭
রোববার সিলেট নগরীর পাঠানটুলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী খুনের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
আরও পড়ুন- ‘বাসা ভাড়া নিয়ে বিরোধে’ স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
সোমবার মধ্যরাতে বিমানবন্দর থানায় নিহতের স্ত্রী শিউলি খানম বাদী হয়ে মামলা করেন। বিমানবন্দর থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
মামলায় ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমদ সানিকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
রোববার (১০ জুলাই) নগরী সংলগ্ন সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের তারাপুর চা বাগান সংলগ্ন গোয়াবাড়ি নেহার মনজিলে আবদুল্লাহ অন্তর নামে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
আপনার মন্তব্য