১৩ জুলাই, ২০১৬ ০০:৪৯
কুলাউড়ায় নিঁখোজ তিন কিশোর কিশোরীর মধ্যে ২ জনের ছবি ধরা পড়েছে কুলাউড়া রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে। সিসিটিভি ফুটেজে চেহারা দেখা যাওয়া দু'জন পপি চন্দ্র (১২) ও রিয়া আক্তার (১২)।
তারা দু'জনই কুলাউড়া পৌরশহরের রাবেয়া আদর্শ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী।
ফুটেজে দেখা যায়, এই দুই কিশোরী রেল স্টেশনের দিকে হেঁটে যাচ্ছে।
সোমবার মৌলভীবাজারের কুলাউড়া থেকে এই দু'জনসহ আরো আরো এক শিক্ষার্থী নিখোঁজ হয়। কুলাউড়া পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার সূত্রে জানা গেছে,
কুলাউড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া আক্তার (১২) ও একই গ্রামের ক্ষিতিশ চন্দ্রের মেয়ে পপি চন্দ্র (১২) সোমবার (১১ জুলাই) দুপুরে পরীক্ষা দিতে বাড়ী থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এদিকে ওই দিন বিকেলে পৌরশহরের আহমদাবাদ (সোনপুর) এলাকার মাসুক ঢালীর ছেলে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রানা ঢালী (১৩) নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর তাদের সন্ধান না পেয়ে কুলাউড়া থানায় জিডি করেছে নিখোঁজের পরিবারগুলো।
কুলাউড়া থানার ওসি শামছুদ্দোহা পিপিএম জানান, তাদের নিখোঁজের বিষয়টি এখনও রহস্যময়। তবে তাদের উদ্ধার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
রাবেয়া আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, পপি ও আয়শাকে তাদের সহপাঠীরা পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ের সামনের সড়কে হাঁটাহাঁটি করতে দেখেছে। দুপুর ২টায় তাদের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তারা পরীক্ষায় অংশ নেয়নি। তিনি আরও বলেন, দুপুর দেড়টার দিকে তাদের এক সহপাঠি দুজনকে একসাথে উত্তরবাজারে রিক্সাযোগে যেতে দেখেছে।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, এলাকার বাজে ছেলেদের সঙ্গ এড়িয়ে চলতে রানাকে তাঁর বাবা শাসন করেছিলেন। এ কারণে সে অভিমানে পালিয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে পপি ও আয়শার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাদের দুজনকে দ্রুত উদ্ধারের ব্যাপারে আমরা আশবাদী।
আপনার মন্তব্য