১৩ জুলাই, ২০১৬ ১১:১৮
মৌলভীবাজারের কুলাউড়া থেকে একদিনে নিখোঁজ হওয়া চার শিশুর মধ্যে তিন শিশুর সন্ধান মিলেছে।
কুলাউড়া পৌর এলাকার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী পপি রানী চন্দ ও রিয়া বেগমকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারের পর শিশু দুটির ছবি প্রকাশ করেছেন ডিএমপি'র এক কর্মকর্তা। তাদেরকে শাহাজাহানপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এ ব্যাপরে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দোহা পিপিএম জানান, শিশু দুটি পিএমপি'র শাহজাহানপুর থানার পুলিশের হেফাজতে রয়েছে।
এদিকে বুধবার সকালে রানা ঢালী(১৩) নামের নিখোঁজ হওয়া অারেক শিশুর সন্ধান মিলেছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। শিশুটি কুলাউড়া থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
তবে নিখোঁজ হওয়ার পর সে কোথায় ছিলো, সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় পুলিশের একটি সূত্র।
এর আগে, মঙ্গলবার একই দিনে কুলাউড়া থেকে নিখোঁজ হয় চার শিশু। কুলাউড়া পৌর এলাকার রাবেয়া আদর্শ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী কুলাউড়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া আক্তার (১২) ও একই গ্রামের ক্ষিতিশ চন্দ্রের মেয়ে পপি চন্দ্র (১২) সোমবার (১১ জুলাই) দুপুরে পরীক্ষা দিতে বাড়ী থেকে স্কুলে আসার পথে নিখোঁজ হয়।
সেদিন বিকেলে পৌর এলাকার আহমদাবাদ (সোনপুর) এলাকার মাসুক ঢালীর ছেলে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রানা ঢালী (১৩) ও একই গ্রামের কাঠমিস্ত্রির সহযোগী ফাহিম আহমদ (১৫) নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।
পরে এ ব্যাপারে কুলাউড়া থানায় জিডি করেন নিখোঁজ রানা ঢালির বাবা মাসুক ঢালি।
আপনার মন্তব্য