মাধবপুর প্রতিনিধি

২১ মার্চ, ২০১৫ ২১:৩২

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চাপায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায়ঢাকা-সিলেট মহাসড়কের বড়লেখা উপজেলার উপজেলার হাড়িয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন দু'জন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান- শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি মোটরসাইকেলযোগে ২ যুবক মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জের দিকে যাচ্ছিলেন।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মাধবপুর উপজেলার হাড়িয়া নামক স্থানে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঐ মোটরসাইকেলের ২ আরোহী প্রাণ হারাণ। ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত