১৪ জুলাই, ২০১৬ ২২:৪৩
সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন নির্বাচনের স্থগিতাদেশ বাতিল করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ২৩নং আদেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডেস্ক ১নং আপিল বিভাগ ওই স্থগিতাদেশ বাতিল করেন।
স্থগিতাদেশ বাতিলের কথাটি বৃহস্পতিবার (১৪জুলাই) রাতে মোবাইল ফোনে নিশ্চিত করেছেন মামলার সুপ্রিম কোর্টের আইনজিবী এটর্নি জেনারেল মাহবুবে আলমের একান্ত সচিব আলা উদ্দিন ও রীট আবেদনের বাদি আবুল কালাম জুয়েল। তারা জানান, মামলা স্থগিতাদেশ বহালের পক্ষে সুপ্রিম কোর্ট বিভাগের আইজীবী ছিলেন ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মাশহুদুল কবির সমকালকে বলেন এবিষয়ে এখনও তিনি কিছুই জানেনা।
এরআগে ভোটার তালিকা সংশোধনের জন্য হাইকোর্টে একটি রীট আবেদন করেন উপজেলার শাহবাজপুর গ্রামের বাছা মিয়ার ছেলে ফারুক মিয়া (৪০)। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচন ৩মাসের জন্যে স্থগিত করা হয়। ফলে গত ৭মে চতুর্থ দফায় বিশ্বনাথ উপজেলার ৮টির মধ্যে ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হয়। মামলা জঠিলতায় দেওকলস ও দশঘর ইউনিয়নে ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
পরবর্তিতে হাইকোর্টে ফারুক মিয়ার করা রীটের ওই স্থগিতাদেশ বাতিলের জন্য সুপ্রীম কোর্টে আবেদন করেন দেওকলস ইউনিয়ন পরিষদের আ’লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম জুয়েল। তার দায়ের করা সুপ্রিম কোর্টে রীট আদেন (মামলা নং ১৮৪৮/১৬)। আবেদনের প্রায় ২মাস পর ওই স্থগিতাদেশ বাতিল করেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। ফলে দেওকলস ইউনিয়ন নির্বাচনে আর কোন বাঁধা রইল না।
আপনার মন্তব্য