নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০১৬ ২৩:২১

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় মহিলা ইউপি সদস্যসহ আহত ৩

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে বৃহস্পতিবার বিকেলে প্রতিপক্ষের হামলায় মহিলা ইউপি সদস্যসহ ৩ জন আহত হয়েছেন। আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাচ্চাদের ফুটবল খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতরা হলেন, রামপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আতারুন বেগম (৩৫), ‍তার ছেলে গোলাম মওলা (২০) ও মেয়ে আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে আমতৈল গ্রামে বাচ্চাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইদল বাচ্ছাদের মধ্যে বাক বিতণ্ডা হয়। এর জের ধরে ওই গ্রামেরই একটি পক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় আতারুন বেগম ও তার পরিবারের সদস্যদের উপর দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলার খবর তিনি শুনেছেন। এ বিষয়ে মামলা দেওয়া হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত