১৫ জুলাই, ২০১৬ ২২:৩০
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শাহাব উদ্দিনের শপথ স্থগিত করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের এক পত্রে এ তথ্য জানা গেছে।
সুত্র মতে জানা যায়, গত ২৮ মে মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন কে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করা হয়। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপি প্রার্থী শহীদ মিয়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করেন।
রিট পিটিশন নং – ৭৫৮৯/২০১৬ ইং। রিট পিটিশন টি বিজ্ঞ আদালত আমলে নিয়ে বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিনের শপথ গ্রহন স্থগিত করার জন্য আদেশ দেন।বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোঃ শাহ আলম স্বাক্ষরিত একটি চিঠি হবিগঞ্জ জেলা প্রশাসক কে প্রেরন করা হয়েছে। যার স্মারক নং- ১৭.০০.৩৬৭১,০৩৫,৪৬,১৬৫,১২-২৪৯।
যার অনুলিপি সচিব স্থানীয় সরকার মন্ত্রনালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় , আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট, জেলা নির্বাচন অফিসার ,হবিগঞ্জ, উপজেলা নিবার্হী অফিসার মাধবপুর, উপজেলা নির্বাচন অফিসার মাধবপুর কে প্রেরন করা হয়েছে।
বিএনপির প্রার্থী শহীদ মিয়ার আগে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া হাইকোর্টে শাহাব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ এনে একটি রিট পিটিশন দায়ের করেন। যার নং- ৭০২৬/১৬ ইং।
উল্লেখ্য যে, নিবাচনের দিন সন্ধ্যায় ঘোষনা নিয়ে বাঘাসুরা ইউনিয়নের ফতেগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের শাহাব উদ্দিন কে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করা হলে আওয়ামীলীগ প্রার্থীর লোকজন পুনঃরায় ভোট গননার দাবি জানান। এ নিয়ে ওই কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ৯৭ রাউন্ড গুলি বর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন পযন্ত তিনি চিঠি পাননি।
আপনার মন্তব্য