বিশ্বনাথ প্রতিনিধি

১৬ জুলাই, ২০১৬ ১৭:৩৩

বিশ্বনাথে জঙ্গিবাদ প্রতিরোধে ‘সুজন’র মানববন্ধন

জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় গণতান্ত্রিক শক্তির জাতীয় ঐক্যের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখা। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয় বাসিয়া ব্রীজে অনুষ্ঠিত ওই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সুজন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ও কলামিষ্ট সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মধু মিয়া ও প্রচার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের উপস্থাপনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সিনিয়র সহসভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংবাদিক আব্দুস সালাম, গনতন্ত্রি পার্টির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমদ, বিশ্বনাথ পুরাতনবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, নতুনবাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ময়নুর রহমান, রহমত আলী মেম্বার, সংগঠক ফজল খান, হাজী মতছির আলী, আব্দুল মছব্বির, আনহার আলী, মুক্তার আহমদ, মুক্তার হোসেন।

এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মানবাধিকার কমিশন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, বজলুর রশীদ ষ্মৃতি পাঠাগার, ,বাসিয়া নাট্যকল্যাণ পরিষদ, বাউল আব্দুল করিম পারষদ, বঙ্গবন্ধু পরিষদ, বাসিয়া খেলাঘর আসরের নেতৃবৃন্দ ছাড়াও আখলাকুর রহমান, জামাল উদ্দিন, জিয়াউর রহমান, রুস্তুম আলী, রাজা মিয়া, সৌমিত ধর, আরস আলী, সানুর আলী, শাহিন আহমদ, ফয়জুল হক, সামছুল কবির ইমরুজ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত