সুনামগঞ্জ প্রতিনিধি

১৭ জুলাই, ২০১৬ ১৪:৩৮

সুনামগঞ্জের হাওরে ট্রলারডুবিতে একজন নিহত

সুনামগঞ্জের হাওরে ট্রলারডুবিতে নিহত হয়েছেন ১ জন। রোববার সকাল ১১ টার দিকে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ধারাম হাওরে এই ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন আবদুস ছাত্তার (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। নিহতের বাড়ি তাহিরপুর উপজেলার বেতাগড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পাথরঘাটা ট্রলার ঘাট থেকে সকালে ২০-২৫ জন যাত্রী ও মালামাল নিয়ে ট্রলারটি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারটি বেলা ১১টার দিকে ধরমপাশার ধারাম হাওরে পৌঁছালে প্রবল ঢেউ ও ঝোড়ো বাতাসের কবলে পড়ে উল্টে গিয়ে হাওরের পানিতে তলিয়ে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও আবদুস ছাত্তার নিখোঁজ হন। দুপুর ১২টার দিকে হাওর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) লুৎ​ফুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত