সিলেটটুডে ডেস্ক

১৭ জুলাই, ২০১৬ ১৭:০৩

সিলেটে ট্রেড লাইসেন্স সংক্রান্ত ওয়ান স্টপ সেবা শুরু হচ্ছে কাল

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ট্রেড লাইসেন্স নবায়ন ও নতুন ট্রেড লাইসেন্স প্রদান সংক্রান্ত ওয়ান স্টপ সার্ভিস সোমবার (১৮ জুলাই) সিলেট মহানগরীর আলীয়া মাদ্রাসা মাঠে শুরু হবে।

এতে একই সাথে সিটি কর্পোরেশনের বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্স ও কর নির্ধারণ সংক্রান্ত তথ্য সেবাও প্রদান করা হবে।

সকাল ১০টায় সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন করবেন। ১৫ দিন ব্যাপী এই ওয়ান স্টপ সার্ভিস ১ আগস্ট সমাপ্ত হবে।

ওয়ান স্টপ সার্ভিস চলাকালে ট্রেড লাইসেন্স নবায়ন ও নতুন ট্রেড লাইসেন্স দ্রুততার সাথে প্রদান করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত