কমলগঞ্জ সংবাদদাতা

২২ মার্চ, ২০১৫ ১৬:১২

ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকিতে শমসেরনগরে র‍্যালি

ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকি পালন উপলক্ষে র‍্যালি করেছে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশন।

রবিবার (২২ মার্চ) সকালে র‍্যালি শেষে ইসলামিক মিশন হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও হিসাব সহকারী মো. খাইরুল আমীন এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. শামছুদ্দীন আহমদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক মিশনের হোমিও চিকিৎসক ডা. শরফুদ্দিন হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শমশেরনগর ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, বর্তমান ইউপি সদস্য রায়হান ফারুক প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল জাব্বার।

আপনার মন্তব্য

আলোচিত