জগন্নাথপুর প্রতিনিধি

১৭ জুলাই, ২০১৬ ২৩:১১

জগন্নাথপুরে গলাকেটে নারীর আত্মহত্যার চেষ্টা

জগন্নাথপুরে রিতা বেগম ইন্দুনী (৪০) নামের এক  নারী নিজের গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি জগন্নাথপুর বাজার এলাকার বাসিন্দা আনু মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানাগেছে, রোববার বিকেল ৫ টার দিকে জগন্নাথপুর মাছ বাজারের টয়লেটে গিয়ে রিতা বেগম ইন্দুনী ব্লেড দিয়ে নিজে তাঁর গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে বাজারের লোকজন জড়ো হতে থাকেন।

এক পর্যায়ে বাজার সেক্রেটারি দিলোয়ার হোসেনের সহযোগিতায় স্থানীয় জনতা ও থানা পুলিশ গুরুত্বর আহত রিতা বেগম ইন্দুনীকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আপনার মন্তব্য

আলোচিত