২২ মার্চ, ২০১৫ ১৭:৫১
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন খান।ঘুড়ি প্রতীক নিয়ে নির্বাচনে লড়া আফতাব পেয়েছেন মোট ৩৯০৭টি ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্ধি সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ লাঠিম প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৫২ ভোট।
রবিবার সকাল ৮টা থেকে ওয়ার্ডের ৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৭ মে সিসিকের ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নজিবুর রহমান নীরু নির্বাচিত হন। গত ১৬ ডিসেম্বর তার মৃত্যুতে কাউন্সিলর পদটি শুন্য হয়।
গত ১১ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় নির্বাচন কমিশন ২২ মার্চ ওই ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা হচ্ছেন প্রায় ১৮ হাজার। পুরুষ ভোটার রয়েছেন ৯ হাজার ৪৯ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৬শ ৫২ জন।
আপনার মন্তব্য