মৌলভীবাজার প্রতিনিধি

২২ মার্চ, ২০১৫ ১৯:০০

কুলাউড়ায় ৪টি দোকান আগুনে ভস্মীভূত, দগ্ধ ২

মৌলভীবাজার জেলার কুুলাউড়া উপজেলার  রবিরবাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে খুচরা পেট্রোল বিক্রির দোকানসহ ৪ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং পেট্রোল দোকানের মালিকসহ এক কর্মচারী গুরুতর অগ্নিদগ্ধ  হয়েছেন। রবিবার দুপুর ১.৩০ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, রবিবার দুপুরে খুচরা পেট্রোল পাম্পে সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে এবং মুহুর্তের মধ্যেই পাশ্ববর্তী  গ্যাস ওয়েল্ডিং এর দোকান, বেঙ্গল ফুড ও একটি মুদি দোকানের গুদাম পুড়ে ছাই হয়েছে। 

অগ্নিকান্ডের খবর পেয়ে কুলাউড়া থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নেভানোর চেষ্টাকালে পেট্রোল পাম্পের মালিক আব্বাস আলী (৫০) ও কর্মচারী সেলিম মিয়া (২৫) অগ্নিদগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অগ্নিকান্ডে প্রাথমিকভাবে ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

আপনার মন্তব্য

আলোচিত