১৮ জুলাই, ২০১৬ ১৯:৪২
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক নারী ও পুরুষ আত্মহত্যা করেছেন।
সোমবার(১৮ জুলাই) এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার স্ত্রী তাছলিমা বেগম(২২) সকাল ১০টার দিকে তার বসত ঘরের তীরের সঙ্গে ফাঁসি লেগে আত্মহত্যা করেন। পরে দুপুরে মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মফিজুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
অপরদিকে উপজেলার ছাতিয়াইন গ্রামের সুলেমান মিয়ার ছেলে তৌহিদ মিয়া (৩০) ঘরের ভিতর ফাঁসি লেগে আত্মহত্যা করেন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য