১৯ জুলাই, ২০১৬ ২১:৫৭
সিলেটের ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার উসমানপুর ইউপির ইছামতি গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ (২৭) ও একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল ছমির (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিন গত রাত আড়াই টার দিকে উপজেলার দয়ামীর-গহড়পুর সড়কের রাইকদাড়া নামক স্থানে ১০/১২ জনের এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টাকালে ডাকাত আব্দুল্লাহ ও ছমির কে আটক করে পুলিশ। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।
আটক দুই ডাকাতদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টা রামদা, ১টা ছোড়া ও ২টি লোহার পাঞ্জা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে (মামল নং-১২) দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য