মাধবপুর প্রতিনিধি

২০ জুলাই, ২০১৬ ১৮:৪৫

হাইকোর্টের নির্দেশে মাধবপুরে ৪টি ভোটকেন্দ্রে তদন্ত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঘাসুরা ইউনিয়নের ৪ টি ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ তদন্ত করা হয়েছে।

বুধবার(২০ জুলাই) সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এসএম এজহারুল হক বিষয়টি তদন্ত করেন। তদন্তকালে তিনি রিট মামলার বাদি শহীদ মিয়া, বিবাদী চেয়ারম্যান শাহাব উদ্দিন আহাম্মেদ, রিটার্নিং কর্মকর্তা সমাজ সেবা কর্মকর্তা সুলাইমান মজুমদার সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের সাক্ষ্য গ্রহণ করেন।

সূত্র মতে জানা যায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নে নির্বাচনে ৪টি ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে বেসরকারি ভাবে নির্বাচিত বিজয়ী প্রার্থী শাহাব উদ্দিন আহাম্মেদের বিরুদ্ধে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন আহাম্মেদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন করেন। যার নম্বর- ৭৫৮৯/ ২০১৬ ইং।

রিট পিটিশনে উল্লেখ করেন ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হরিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পুরাইকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ আনেন। অভিযোগের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিষয়টি তদন্ত করেন। তদন্তকালে বাঘাসুরা ইউনিয়নের নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ,কর্মচারী, পোলিং এজেন্ট সহ সকালের সাক্ষ্য গ্রহণ করা হয়।

সিলেট জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এসএম এজহারুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন আদালতের নির্দেশে তদন্ত করে প্রতিবেদন জমা দিব।

আপনার মন্তব্য

আলোচিত