জগন্নাথপুর প্রতিনিধি

২০ জুলাই, ২০১৬ ১৯:০৮

জগন্নাথপুরে বাল্যবিবাহ, কনের পিতাকে জেল-জরিমানা

জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সদ্য লন্ডনের ভিসা পাওয়া যুবক সালেহ আহমদের কাছে গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর স্কুল পড়ুয়া সুলতানা আক্তার সালমার বাল্যবিবাহর ঘটনা ঘটে।

এ ঘটনায় কুয়েত প্রবাসী স্কুল পড়ুয়া ছাত্রী সুলতানা আক্তার সালমার বাবা নুরুল আমিনকে জেল ও জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান।

জানা যায়, শুক্রবার(১৫ জুলাই) কুয়েত প্রবাসী নুরুল আমিনের মেয়ে স্কুল পড়ুয়া ছাত্রী সুলতানা আক্তার সালমা(১৭) সাথে বিকাল প্রায় ৪ ঘটিকায় স্থানীয় মসজিদের ইমাম ডেকে লন্ডন প্রবাসী নারিকেলতলা গ্রামের ক্বারী জহুর মিয়ার পুত্র সদ্য লন্ডনী ভিসা পাওয়া সালেহ আহমদের সাথে বাল্য বিবাহ সম্পন্ন হয়।

বাল্য বিবাহের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। বাল্যবিবাহের ঘটনায় স্থানীয় মসজিদের মুতাওয়াল্লী নারিকেলতলা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আশরাফুল ইসলাম অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান ও জগন্নাথপুর থানার এসআই আ.সালামের নেতৃত্বে একদল পুলিশ নারিকেলতলা গ্রাম থেকে স্কুল পড়ুয়া ছাত্রীর বাবা নুরুল আমিনকে আটক করে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে আনা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) জগন্নাথপুর কাজী আরিফুর রহমান জানান, ঐ ঘটনায় কনের পিতাকে বিনাশ্রম ৫দিনের কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত