২১ জুলাই, ২০১৬ ১৩:০০
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর এলাকায় বটেরতল নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাফিক সার্জেন্টসহ ২ জন মোটরসাইকেল আরোহী। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাফিক সার্জেন্ট আব্দুল হাই (৪০) ও তাঁর সহযাত্রী সেবুল মিয়া (১৭) মোটর সাইকেল যোগে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী দুজনই গুরুতর আহত হন।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
আপনার মন্তব্য