২১ জুলাই, ২০১৬ ১৭:৫০
সারা দেশের ন্যায় বড়লেখা ও বালাগঞ্জেও বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালি, আলোচনাসভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা”।
বৃহস্পতিবার (২১জুলাই) বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জনপ্রতিনিধি, পরিবার পরিকল্পনা বিভাগের ও স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীদের অংশগ্রহণে পৌর শহরে র্যালি বের হয়।
পরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনাতয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সদর ইউপি চেয়ারম্যান সুয়েব আহমদ, মেডিক্যাল অফিসার শর্মিলী চক্রবর্ত্তী, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা ইয়াসমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফারুক উদ্দিন, রাজিয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৫ সালের জন্য বড়লেখা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে বড়লেখা সদর ইউনিয়ন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, এফডব্লিউ মনোয়ারা বেগম ও পরিবার কল্যাণ সহকারী শিপ্রা রানী দাসকে সনদপত্র প্রদান করা হয়।
অপরদিকে বালাগঞ্জেও বিশ্বজনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে শেষ হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. হামিদা বেগমের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল আউয়ালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ ইউএনও(ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার(ভূমি) মো. নাজমুল ইসলাম সরকার।
আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান, বালাগঞ্জ কৃষি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী মোঃ তানজিম মাহমুদ চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক রজত দাস ভুলন, শাহাবউদ্দিন শাহীন, মো. কাজল মিয়া, সীমান্তিক এর ম্যানেজার এইচ এম ফজলু মিয়া, এপিআই সাজু মিয়া, শফিকুর রহমান, আয়েশা খানম রুবি। শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল মুকিত চৌধুরী ও গীতাপাঠ করেন ডাঃ অহিন্দ্র সূত্রধর।
উক্ত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনার বিভিন্নস্তরের কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সভায় শ্রেষ্ঠ পরিদর্শক রাজিব ভট্টাচার্য, শ্রেষ্ঠ পরিদর্শিকা ছবি রানী দত্ত, শ্রেষ্ঠ মাঠকর্মী অনিতা রানী দাস, শ্রেষ্ঠ সংগঠন সীমান্তিক, শ্রেষ্ঠ সেকমো ডঃ অহিন্দ্র সূত্রধরকে সনদপত্র প্রদান করা হয়।
আপনার মন্তব্য