নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০১৬ ১৪:৪৯

কারাফটকে ছাত্রলীগের হামলা : অজ্ঞাতনামাদের বিরুদ্ধে জেল সুপারের মামলা

ছাত্রলীগ নেতা হিরণ মাহমুদ নিপুর জামিনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে ঘটে যাওয়া ছাত্রলীগ-কারারক্ষী সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলা সুপার মাসুদ রানা মহিউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আলামত হিসেবে ২০/২৫টি মোটরসাইকেল জব্দ করেছে কোতয়ালী থানা পুলিশ।

উল্লেখ্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর মুক্তিকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে কারাফটকে ছাত্রলীগ ও কারারক্ষীদের সংঘর্ষে সাংবাদিকসহ উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হন। এসময় অর্ধশতাধিক মোটর সাইকেল ভাংচুর করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত