বড়লেখা প্রতিনিধি

২২ জুলাই, ২০১৬ ১৫:৪৩

তারেক রহমানের সাজার প্রতিবাদে বড়লেখায় ছাত্রদলের মিছিল

অর্থ পাচার মামলার রায়ে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে রায়ের প্রতিবাদে উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদলের আয়োজনে তাৎক্ষণিক এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম খোকন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রদলের সহ সভাপতি রায়হান মো. মুজিব, সিনিয়র ছাত্রনেতা জাহিদুল ইসলাম মতিন, যুগ্ম আহবায়ক আরিফ আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক জাবেদ আহমদ তারেক, যুগ্ম আহবায়ক আরাফাত রহমান শুভ, সিনিয়র যুগ্ম আহবায়ক জামিল আহমদ, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহেল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদি হাসান, যুগ্ম আহবায়ক আসুক আহমদ, শারিয়ার ফাহিম, উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদ, আবু সুফিয়ান, শিপলু আহমদ, সুমন আহমদ, জয়দুল আহমদ, সায়েম আহমদ, ছামাদ আহমদ, জালাল আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত