সিলেটটুডে ডেস্ক

২২ জুলাই, ২০১৬ ১৮:৪২

তারেক রহমানকে দেশে এনে রায় দ্রুত বাস্তবায়নের দাবি ছাত্রলীগের

জঙ্গি মদদদাতা অর্থ পাচারকারী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় বাস্তবায়নের দাবিতে শুক্রবার মহানগর ছাত্রলীগের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির  বক্তব্য রাখেন সিসিক’র সাবেক মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত