২৩ জুলাই, ২০১৬ ১৭:৩০
শনিবার(২৩ জুলাই) সিলেট নগরীর বন্দরবাজারে আরিফ মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে বন্দরবাজার পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত উপর সুনামগঞ্জে গ্রেনেড হামলার মামলায় নতুন করে নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বন্দরবাজার পয়েন্টে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
মেয়র আরিফ মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুর রকিব চৌধুরী মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, জননেতা আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বর্তমান অবৈধ সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জননেতা আরিফুল হক চৌধুরী জনপ্রিয়তা দেখে আওয়ামীলীগ প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তিনি বলেন অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জননেতা আরিফুল হক চৌধুরীকে মুক্তি দিন অন্যথায় সিলেটের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে পরবর্তী কঠোর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হব।
আরিফ মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক সিলেট মহানগর ছাত্রদল নেতা হুমায়ুন কবির সুহিন ও জেলা ছাত্রদলের সিনিয়র নেতা আহমদ জিলুর যৌথ পরিচালনায় বক্তব্যে রাখেন মহানগর ছাত্রদল নেতা রজব আহমদ, সৈয়দ আমিরুল হক সলিড, জাবেদ আহমদ, আশরাফ উদ্দিন রুবেল, নজরুল ইসলাম, দিলোয়ার হোসেন দিনার (হাজী দিনার), জাহেদ আহমদ সাদ, সুহান আহমদ, আব্দুস সাজ্জাদ আরিফ, আলম আহমদ, এনামূল হক, ফরহাদ আহমদ, আবুল কালম, রাজন ভট্টাচার্য, কায়েস আহমদ, ফাহিম আহমদ তুহা, হিলুল তালুকদার, গাজী মুক্তার, মুহিব খান, সাহেদ আহমদ, জুমেল আহমদ, মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, সাহেদ চৌধুরী, কাওসার আহমদ, সুহাগ তালুকদার, সাগর হাসান, তাজিম আহমদ, তানিম আহমদ, আবু সায়িফ ফয়সল, বাহার আহমদ বাহার, মাহফুজ আহমদ, মারুফ আহমদ, রেদওয়ান আহমদ, জহির আহমদ, আবুল হাসান নাঈম, রকি আহমদ, সাহিব আহমদ, জাবেদ আহমদ, রাসেল আহমদ, মিনহাজ আহমদ, নাসিম আহমদ, রাবেল আহমদ, অয়ন আহমদ, হাবিব ইবনে মুক্ত, রাসেল, শামীম, জালাল, জেবুল, মন্তাই, হৃদয়, সাকেল. ইমন, রুহিত, হাসান, দিহান প্রমুখ।
আপনার মন্তব্য