২৩ জুলাই, ২০১৬ ১৮:০৬
হবিগঞ্জ সদরে পেট্রোলবোমা ও হাতবোমাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম গাজিউর রহমান (২২)। তিনি সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার আবিদুর রহমানের ছেলে।
হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব জানান, শনিবার ভোরে শহরতলীর ধুলিয়াখাল এলাকার একটি মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সাতটি হাতবোমা ও পাঁচটি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।
তিনি বলেন, ধুলিয়াখাল এলাকার ওই মেসে গাজিউর ও তার সহযোগীরা নাশকতার পরিকল্পনায় বৈঠক করছে, এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাতটি হাতবোমা ও পাঁচটি পেট্রোলবোমাসহ গাজিউরকে গ্রেপ্তার করে। তবে এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
আপনার মন্তব্য