নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০১৫ ১৪:৩২

বন্ধু সেজে খুন

দিন কয়েক আগে রাজুর সাথে পরিচয় হয় ওসমানী নগরের ক্ষুদে ব্যবসায়ী মন্টু দেব'র। ওসমানী নগর বাজারে একটি চা সিগারেটের দোকান আছে মন্টুর। পরিচয়ের পর রাজুর সাথে অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি কয় তার।

অল্প কয়েকদিনেই রাজুর কথাবার্তা-ব্যবহার মুগ্ধ করে মন্টু। নিজের দোকানে একসাথে রাজুকে থাকতে দেন। সামান্য পরিচয়ই এমন বিশ্বাস কাল হলো মন্টু'র জন্য। নিজের প্রাণের বিনিময়ে দিতে হলো যার মাশুল।

একসাথে ঘুমানোর সুযোগে মন্টু দেবকে হত্যা করে দোকানের টাকা-মোবাইল ফোন নিয়ে পালিয়েছে বন্ধুবেশী খুনি রাজু। সেমাবার সকালে নিজ দোকান থেকে মন্টু দেব (৪৫) এর লাশ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের গলায় গলায় লুঙ্গি পেঁচানো ও গলায় ছুরির আঘাত ছিলো।

মন্টু ওসমানী নগর উপজেলার ইলাশপুর গ্রামের বাসিন্দা। ওসমানী নগর বাজারেই তার একটি চায়ের দোকান রয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরছালিন জানান, চারদিন আগে রাজু নামে একব্যক্তির পরিচয় হয় মন্টুর। এরপর থেকে তিনি প্রায়ই রাতে মন্টুর সঙ্গে দোকানে ঘুমাতেন।

রোববার রাতেও খাওয়া-দাওয়া শেষে রাজুকে নিয়ে দোকানে ঘুমিয়েছিলেন মন্টু। সকালে দোকানে তার রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ওসি মুরছালিন বলেন, হত্যার পর দোকানে থাকা ৫ হাজার টাকা ও ফ্লেক্সিলৈাডের একটি মোবাইল ফোন নিয়ে পালিয়েছে রাজু।

এ ঘটনায় নিহতের ছেলে নবীন দে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান তিনি।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত