২৫ জুলাই, ২০১৬ ২২:১২
শাল্লায় স্থানীয় বালিকা স্কুলের ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে দুই যুবক।
উপজেলা সদর ঘুঙ্গিয়ারগাঁও বাজার কলেজ রোডে ধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষণকারী ৩নং বাহাড়া ইউ/পি’র সুলতানপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মাসুদ রানা (২১) একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে আতিকুর রহমান (২০)।
পারিবারিক সূত্রে জানা যায় ২৩ জুলাই শনিবার উপজেলা সদর কলেজ রোড দিয়ে প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে ঐ ছাত্রী বাসা থেকে বের হয়। মাসুদ রানা ও আতিকুর ছাত্রীর ওড়না দিয়ে মুখ বন্ধ করে ঝাপটে ধরে রাস্তার পাশের গলি দিয়ে পিছনের আতিকুর রহমানের ঘরে নিয়ে যায়। পরে দুই বখাটে তাকে ধর্ষণ করে বাথরুমে তালাবন্ধ করে রাখে। সময়মতো বাসায় না ফেরায় ছাত্রীর মা-বাবা খোঁজাখুঁজি আরম্ভ করে। ছাত্রীর সুর-চিৎকার শুনে স্থানীয় লোকজনের মাধ্যমে ঘটনাস্থলে গেলে ছাত্রীর মা-বাবাকে ধারালো রামদা দিয়ে সবাইকে প্রাণনাশের হুমকি দেয়। পরে মাসুদ রানার চাচাতো ভাই তকবীর মিয়ার বাসায় নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে শাল্লা থানার এসআই হুমায়ুন কবির তকবীর মিয়ার বাসা হইতে ধর্ষিত ছাত্রীকে উদ্ধার করে। এ ব্যাপারে শাল্লা থানার এসআই হুমায়ুন কবির এর সাথে মুটো ফোনে আলাপ হলে তিনি বলেন, ঘটনা ঘটেছে এ ব্যাপারে গতকাল ধর্ষিতার বাবা বাদী হয়ে একটি মামলা হয়েছে। মামলা নং- ১৫, তারিখ- ২৫/০৭/২০১৬ ইং। এসআই হুমায়ুন কবীর বলেন, মামলা হয়েছে সত্যতা যাচাই করে অপরাধীদের গ্রেপ্তার করা হবে।
আপনার মন্তব্য