২৬ জুলাই, ২০১৬ ১৩:৩৮
সিলেট নগরীর সোবহানীঘাটে জামায়াতে ইসলামীর কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে দুই শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশ আটকের খবর স্বীকার করেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে কেন্দ্র ঘোষিত জঙ্গি বিরোধী মিছিল সমাবেশের কর্মসূচি পালনের জন্য ঝটিকা মিছিল নিয়ে সোবহানিঘাটের রোজভিউ হোটেলের সামনে সমাবেশের চেষ্টা করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় পুলিশ বাঁধা দিলে সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। আটক একজনের নাম সোহেল বলে জানা গেছে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) রহমতুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
আপনার মন্তব্য