মাধবপুর প্রতিনিধি

২৬ জুলাই, ২০১৬ ১৫:৫৮

মাধবপুরে মাদক ব্যবসায়ী বাংলা ভাই জুয়েল গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বাংলা ভাই জুয়েল কে পুলিশ আটক করেছে।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার (২৬ জুলাই) সকালে  উপজেলার মির্জাপুর গ্রামে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

সে উপজেলার ইটাখোলা গ্রামের নোয়াব আলীর ছেলে।

এসআই মমিনুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে মাধবপুর থানা সহ বিভিন্ন থাকায় দশটি মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত