সিলেটটুডে ডেস্ক

২৬ জুলাই, ২০১৬ ১৬:৩১

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শাহপরান ব্লকের মিছিল ও সমাবেশ

দেশব্যাপী সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ও সন্ত্রাস-জঙ্গিবাদের মদদদাতা, দুর্নীতির বরপুত্র তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবীতে মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে শাহ পরান ব্লক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি নগরীর ধোপাদিঘির পাড় থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেটের কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজির উদ্দিন এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রশিদুল ইসলাম রাশেদের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, যারা ইসলামের নামে জঙ্গিবাদ করে তারা মুসলমান নয়, দেশের শত্রু। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে সারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করছে। এসব জঙ্গিবাদের মদদ দিচ্ছে দুর্নীতির বরপুত্র তারেক রহমান। বিদেশে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত এই জঙ্গি তারেক। তাকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি ছাত্রলীগ এবং যুব সমাজের উদ্দেশ্যে বলেন, তোমরা তোমাদের বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের প্রতি নজর রাখবে, তারা যেন বিপথে না যায়। এজন্য তোমাদের আরো বেশী সচেতন হতে হবে।

মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর  যুবলীগ নেতা জহিরুল ইসলাম চৌধুরী মাসুম, জেলা যুবলীগ নেতা মাসুক আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফয়ছল আহমদ, হাবিবুর রহমান ফয়ছল মেম্বার, আকবর কবীর সায়েম মেম্বার, শাহাদত হোসেন শাহেদ, জেলা যুবলীগ নেতা এ এস মুন্না, এমরানুর রহমান ইমরান, শাহ জুনেদ, আব্দুল জব্বার পাপ্পু,  শাহিনুর রহমান শাহীন, তাজুল ইসলাম জুনেদ, এডভোকেট মোহাইমিন চৌধুরী বাপ্পী, মোঃ কবির মিয়া, আব্দুর রহিম, মোঃ ফয়জুল্লাহ, হুমায়ুন কবির, উনু মিয়া, সামাদুল কমর চৌধুরী লিটন, ফয়ছল আহমদ, দিদার হোসেন অপি, মোহাম্মদ মোস্তফা, জাসেম  রশিদ চৌধুরী নাঈম, মহানগর ছাত্রলীগের সাবেক সাস্কৃতিক সম্পাদক রুহেল তালুকদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুহেল আহমদ মুন্না, সহ-সম্পাদক ইশতিয়াক চৌধুরী, মহানগর ছাত্রলীগ নেতা  মাসুম আহমদ, এমএইচ হক, মুশাহিদ আলী, নাহিদ রহমান ছাব্বির, জয়নুল আবেদীন, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম লেচু, আমিনুল ইসলাম, ফরহাদ আহমদ, আলী হোসেন, মারজান আহমদ, মাহবুব আলম, রুহুল আমিন, ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কামরান আনসারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা পাপ্পু আহমদ, আবির, আকাশ, সাগর প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত