নবীগঞ্জ প্রতিনিধি

২৬ জুলাই, ২০১৬ ১৮:৩৬

ট্রিপল হত্যা মামলার আসামী জামায়াত নেতা নবীগঞ্জে আটক

দীর্ঘ এক বছর নিখোঁজ থাকার পরে র‌্যাব-৯ একদল সদস্য মঙ্গলবার (২৬ জুলাই) নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রাম থেকে ট্রিপল মার্ডার মামলার পলাতক আসামী এক জামায়েত ইসলামী নেতাকে গ্রেফতার করেছে।

র‌্যাব জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদ শেষে বিকালে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেছে। ঘটনাটি নিয়ে এলাকার তোলপাড় সৃষ্টি হয়েছে।

আটককৃত যুবকের বিরুদ্ধে ট্রিপল হত্যা মামলাসহ প্রায় ১৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানাযায়, ২৬ জুলাই রাতে র‌্যাব ৯ একদল সদস্য অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন জামায়াতে ইসলামির সাংগঠনিক সম্পাদক ও কসবা গ্রামের ফরমজ আলী পুত্র লিটন মিয়া (৩৫) কে তার গ্রামের বাড়ি থেকে আটক করে।

দীর্ঘ এক বছর যাবত জামায়াত নেতা লিটন নিখোঁজ ছিল।  স্থানীয় গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে সে এলাকায় ছিল না। সে কোথায় থাকে গ্রামবাসী জানতেন না। গতকাল রাতে হঠাৎ সে গ্রামে আসে। এসময় গ্রামে মধ্যে কয়েকজন অপরিচিত লোকের আনাগোনা গ্রামের লোকজন দেখতে পান।

তাই গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একদল সদস্য অভিযান চালিয়ে কসবা গ্রামের আজিজ মিয়ার বাড়ি থেকে তাকে আটক করে নিয়ে যায়।

নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান বলেন, জামায়াত নেতা লিটনকে আমরা ট্রিপল হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামী হিসাবে পেয়েছি। র‍্যাব-৯ এর একদল সদস্য আটক করে তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে।

আপনার মন্তব্য

আলোচিত