২৬ জুলাই, ২০১৬ ১৮:৫৭
সিলেট কেন্দ্রীয় কারাগারের ফটকে কারারক্ষীদের সাথে সংঘর্ষের ঘটনায় যুবলীগের দুইকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা দু'জন হলেন যুবলীগ কর্মী তজম্মুল আলী ও মেহেদী হাসান রানা।
কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ সিলেটটুডে টুয়েন্টিফোরকে এই তথ্য নিশ্চিত করে বলেন, "সোমবার (২৫ জুলাই) রাতে তজম্মুল আলীকে টিলাগড় এবং মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে বালুচর থেকে মেহেদী হাসান রানাকে গ্রেপ্তার করা হয়।"
গ্রেপ্তার হওয়া যুবলীগের দুই কর্মী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর অনুসারী বলে জানা গেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ জুলাই) সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়ায় নিপু অনুসারী নেতাকর্মীরা। এ ঘটনায় সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন বাদি হয়ে অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
আপনার মন্তব্য