হবিগঞ্জ প্রতিনিধি

২৭ জুলাই, ২০১৬ ১৬:০৩

হবিগঞ্জে তারুণ্য সোসাইটির বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন

তারুণ্য সোসাইটির বৃক্ষ রোপণ কার্যক্রম ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা পেয়েছে ফলজ বৃক্ষ।

গাছ লাগান পরিবেশ বাঁচান। গাছ আমাদের বাঁচিয়ে রাখে গাছ পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। তাই তারুণ্য সোসাইটির উদ্যোগে মঙ্গলবার (২৬ জুলাই) হবিগঞ্জের সদর উপজেলার পৈল ইউনিয়নে পইল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কুইজ প্রতিযোগিতার ২০ জন বিজয়ীদের মাঝে একটি করে ফলের গাছ উপহার দেওয়া হয় এবং পৈল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ২০টি কাঠ ও ফলের গাছ লাগানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, সহকারী শিক্ষক জালাল আহমেদ, তারুণ্য সোসাইটি উপদেষ্টা শাহ রাজিব আহমেদ রিংগন, শাকিলা ববি, শেখ ওসমান গনি রুমী, আরিফিন আবদাল রিয়াদ, ডায়না খান,  ফয়সল আহমেদ, আবিদুর রহমান রাকিব, রায়হান চৌধুরী, তাসমিন জামান শিবা, আইজেন নিহান শাহনূর শাহ, দেবাশীষ রায় শুভ, নাছির উদ্দিন রাসেল, শাহিন আহমেদ,হাবিব দুর্জয়, আমির খান শাকিল, মাহমুদুর রহমান হাসান, জুনায়েদ আহমেদ টুটুল, প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত