নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০১৬ ০৯:৩৫

জকিগঞ্জে বিপুল অস্ত্র ও জিহাদি বইসহ ৩১জন আটক

সিলেটের জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও জিহাদী বই সহ ৩১ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ২২জনই জামায়াত শিবিরের কর্মী। আটককৃদের কাছ থেকে ২৫টি জিহাদি বই, ১৩টি ‍রাম দাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে

বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোরে সিলেটের জকিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা সিলেটটুডে টোয়নেন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করে বলেন, "তাদের কাছ থেকে  ছুরি, চাপাতি, সহ তরুণদের প্রতি জিহাদের আহবান জানানো বই উদ্ধার করে পুলিশ। আটককৃতদের মধ্যে বিভিন্ন নাশকতা মামলার আসামী ও জামায়াত শিবিরের অর্থ দাতাও রয়েছেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে"।


তিনি বলেন, জঙ্গি হামলার আশঙ্কায় চালানো আভিযানে তাদের আটক করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত