নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০১৫ ১৬:৫৮

সড়ক দুর্ঘটনায় গোয়াইনঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আহত

সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গোযাইনঘাটের হাতীরপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জানা যায়, গোয়াইনঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান সিএনজি অটোরিক্সায় সিলেট থেকে গোয়াইনঘাট যাচ্ছিলেন। সারিঘাট- গোয়াইনঘাট সড়কের হাতীরপাড়া এলাকায় আসা মাত্র অপরদিক থেকে আসা অপর একটি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মো. লতিফুর রহমান গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত লতিফুর রহমানকে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত