জুড়ি সংবাদদাতা

৩০ জুলাই, ২০১৬ ১৭:২০

জঙ্গিবিরোধী অভিযান: জুড়িতে শিবির কর্মীসহ ৮জন গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির কর্মীসহ ৮ জনক গ্রেপ্তার করেছে পুলিশ। দের কাছ থেকে দেশীয় অস্ত্র  জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

জুড়ী থানার ওসি জালাল আহমদ  জানান, দেশব্যাপী চলমান জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে জুড়ীতে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। যাদের মধ্যে অধিকাংশই জামায়াত-শিবির কর্মী।

শুক্রবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২ টা থেকে ভোর  ৪ টা পর্যন্ত  গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  এদের  আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হল নুরুল ইসলাম (৩০),  রফিকুল ইসলাম (২৪),  মোঃ আব্দুর রহিম (১৭), আঃ মালিক আবু মিয়া (৪০)  মোঃ বশির উদ্দিন(৩০), ঈসমাঈল আলী (৫০),  খাজা আহমদ (৬৫)  ঈদ্রিছ খান টুকু (৭২)।

আটক জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে জুড়ী থানায় ভাঙচুর, পুলিশের উপর হামলা ও নাশকতার চেষ্টাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত