২৪ মার্চ, ২০১৫ ১৮:২২
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষা প্রলম্বিত হওয়ায় এমনিতেই অনেক দেরী হয়েছে। তাই ফলাফল প্রকাশে দেরী করা হবে না। আগামী পহেলা জুলাইয়ের মধ্যে কলেজগুলোতে ভর্তি সম্পন্ন করে ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সিলেট শিক্ষা বোর্ডে গোডাউন নির্মানকাজ পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
এসময় শিক্ষামন্ত্রী হরতাল-অবরোধ সত্ত্বেও এইচএসসির সিডিউলে কোনো পরিবর্তন আসবে না বলে আবারো মন্তব্য করেন। নাহিদ বলেন, কোথাও হরতাল হচ্ছে না। খামাখা আমরা কেনো পরীক্ষা পিছিয়ে বাচ্ছাদের জীবন নষ্ট করবো? পরীক্ষা পূর্বর্নির্ধারিত সময় থেকেই শুরু হবে। কোনো অবস্থাতেই পরীক্ষার তারিখ পেছানো হবে না।
শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় হরতালের সময় এসএসসি পরীক্ষা পেছানো হলেও এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তা হচ্ছে না বলে জানান শিক্ষামন্ত্রী।
আপনার মন্তব্য