৩১ জুলাই, ২০১৬ ২৩:১৬
জকিগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে রবিবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জকিগঞ্জ সরকারি কলেজ। রবিবার বিকেলে কলেজ অধ্যক্ষ এ ঘোষণা দেন।
কলেজ অধ্যক্ষ মল্লিকা দে জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন সিন্ধান্ত নেয়া হয়েছে। সোমবার থেকে আগামী চারদিন জকিগঞ্জ কলেজ বন্ধ থাকবে।
রবিবার দুপুরে জকিগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের দুইগ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক মেয়রপ্রার্থীসহ মোট ১০ জন আহত হন। রবিবার দুপুর ১২টার দিকে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র পদপ্রার্থী ফারুক আহমদ এবং জকিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি আবদুস সালাম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হয়েছেন জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, ছাত্রলীগ নেতা আনোয়ার, রিপন, সাদেক, মাসুম, হোসেন ও নাহিদ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান খান জানান, রবিবার দুপুরে ছাত্রলীগের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কলেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।
আপনার মন্তব্য