০১ আগস্ট, ২০১৬ ১৫:২৫
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) দুপুরে স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলো তাদের নিজ নিজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন করে জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানান দিয়েছে। সেই সাথে জঙ্গিবাদ মোকাবেলায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
পরগনাহী দৌলতপুর সিনিয়র মাদ্রাসার সামনে মানববন্ধনে সকল শিক্ষার্থী , শিক্ষক মণ্ডলীগণ অব্যাহত সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকল কে জনমত গড়ে তুলে ইসলামের নামধারী পথভ্রষ্ট লোকদের প্রতিহত করার আহবান জানান।
একই কর্মসূচি পালিত হয় নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ, বড়লেখা ডিগ্রি কলেজ পিসি মডেল উচ্চ বিদ্যালয়, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, মাইজগ্রাম উচ্চ বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয়, বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার সকল স্কুল, কলেজ, ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্মষূচি পালন করে।
আপনার মন্তব্য