নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০১৬ ১৭:১৯

সিলেট ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত

সোমবার বিকেল ৪টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

সিলেট আবহাওয়া কর্মকর্তা আবু সাঈদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বিকেল ৪টা ১ মিনিটের সময় সিলেটে  রিখটার স্কেলে ৫ মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয় হয়।"

তিনি বলেন, ঢাকা থেকে ৫৭০ কিলমিটার দূরে এই কম্পনের উৎপত্তিস্থল।

মার্কিন সংস্থা ইউসিজিএস সূত্রে থেকে জানা যায়, মায়ানমারের মেঘগুয়ে অঞ্চলের পাককু এলাকাতে ১২৮ কিমি গভীরে ৫.২ মাত্রার এই ভুমিকম্পের উৎপত্তিস্থল।




আপনার মন্তব্য

আলোচিত