ওসমানীনগর প্রতিনিধি

০১ আগস্ট, ২০১৬ ২৩:২৪

ওসমানীনগরে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আহত

সিলেটের ওসমানীনগরে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। আহত সুহেল মিয়া (৩৫) উপজেলার বুরুঙ্গা ইউপির নিজ বুরঙ্গা গ্রামের আছকির মিয়া ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

রোববার রাত নয়টার দিকে বুরুঙ্গা বাজারের চৌমুহনীতে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত সুহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

আহতের পরিবার সূত্রে জানা যায়,  রোববার রাত নয়টার দিকে উপজেলার বুরুঙ্গা বাজার চৌমুহনীতে দাঁড়িয়ে থাকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুহেল মিয়ার উপর ধারালো অস্ত্র নিয়ে অর্তকিত সন্ত্রাসী হামলা চালায় নিজ বুরুঙ্গা গ্রামের দরছ মিয়ার ছেলে মঈনুল ও নজরুলসহ তাদের সহযোগীরা।  সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিকে সুহেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায়  সুহেলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার ৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সুহেলের চাচাতো ভাই রুহেল মিয়া জানান, মঈনুল ও নজরুল অতর্কিতভাবে আমার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা চালায়।

ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। আহতের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত