সিলেটটুডে ডেস্ক

০২ আগস্ট, ২০১৬ ১২:০৬

বিছনাকান্দি সীমান্তে চোরাই গরুসহ যুবক আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তে ভারত থেকে আনা চোরাই গরুসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

আটককৃত যুবকের নাম সাইফুল ইসলাম (২৮)।  গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামের আব্দুল করিমের ছেলে।

মঙ্গলবার (০২ আগস্ট) ভোরে সীমান্তের ১২৬২ নং পিলার সংলগ্ন বাংলাদেশের ৪শ’ গজ ভেতরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজিবি-৫ ব্যাটালিয়নের বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার সুবেদার ফুরকানুল হক বলেন, আটক যুবকের কাছ থেকে তিনটি গরু উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে তাকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত