বড়লেখা প্রতিনিধি

০২ আগস্ট, ২০১৬ ২৩:২১

‘আ’লীগ ক্ষমতায় থাকতে দেশে কোন বিদেশি শক্তি ঢুকতে পারবে না’

বড়লেখায় হুইপ

জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি বলেছেন, আইএসে’র কথা বলে স্বাধীনতা বিপন্ন করতে বিদেশি শক্তি বাংলাদেশে ঢুকতে চাচ্ছে। আ’লীগ ক্ষমতায় থাকতে কোন বিদেশি শক্তি এদেশে ঢুকতে পারবে না। তিনি মঙ্গলবার বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী গণসচেতনতামুলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা পার্থ পালের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, বড়লেখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, প্রেসক্লাব সভাপতি  অসিত রঞ্জন দাস, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, আহমদ জোবায়ের লিটন, নছিব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক নীল মাধব বণিক, পিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মতিউর রহমান, ঈদগাহবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার প্রমুখ।      

আপনার মন্তব্য

আলোচিত