নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০১৬ ১৭:০৫

জাফলংয়ে নদীতে সাঁতার কাটতে নেমে ব্লু-বার্ড স্কুলের শিক্ষার্থীর মৃত্যু

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীতে সাঁতার কাটতে নেমে বুধবার (২ আগস্ট) দুপুর দুইটার দিকে জিরো পয়েন্ট এলাকা থেকে নিখোঁজ সিলেটের ব্লু বার্ড স্কুলের শিক্ষার্থীর লাশ বিকেলে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত শিক্ষার্থীর নাম আশফাক সিদ্দিকী। তিনি নগরীর ঘাসিটুলা এলাকার মাহবুব সিদ্দিকীর পুত্র। তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।

স্থানীয়রা জানান, আশফাক তার ৫ জন বন্ধুকে নিয়ে বুধবার সকালে জাফলং বেড়াতে আসেন। জিরো পয়েন্ট এলাকায় পিয়াইনের স্বচ্ছ জলে তার সাঁতার কাটছিলেন। দুপুর দুইটা থেকে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। স্থানীয় ডুবুরীরা অনেক চেষ্টা করেও তার কোন সন্ধান পাননি।

পরে স্থানীয় জনতা বিকেল সাড়ে ৫ টার দিকে অনেক খোজাখোজির পর তাঁর লাশ উদ্ধার করেন।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

আপনার মন্তব্য

আলোচিত