০৩ আগস্ট, ২০১৬ ১৯:৪৩
সিলেট সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে থেকে ভারতীয় তীর খেলার তিন জুয়ারিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নগরীর কুয়ারপার ইঙ্গুলাল রোডের সাজ্জাদ মিয়ার পূত্র ইমন (১৮), ইলিয়াছ মিয়ার পূত্র বাদল আহমদ (২২) এবং শাহী ঈদগাহ এলাকার আব্দুল মান্নান এর পূত্র সুমন (১৮)।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার সহকারি পুলিশ কমিশনার মো. নুরুল হুদা আশরাফী জানান, “সিলেটের বিভিন্ন উপজেলা পর্যায়ে বিস্তার লাভ করে ভারতীয় তীর খেলা সিলেট নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। এ ব্যাপারে উদ্যোগ নিতে আমরা বদ্ধপরিকর। দ্রুততম সময়ের মধ্যে নগরী থেকে জুয়া খেলা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে”।
আপনার মন্তব্য